দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার চরফ্যাশনে ১০৭টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বিআরডিবি রোড এলাকায় কাঁকড়া ও কুচিয়া বিক্রির একটি প্রতিষ্ঠান থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুস সালামের নির্দেশে উপজেলা নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আল খুশবুর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বিরল প্রজাতির ‘সন্ধি’ কাছিম ও মহাবিপন্ন ‘করি কাইট্টা’ প্রজাতির ১০৭টি কচ্ছপ উদ্ধার করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম চরফ্যাশন বন বিভাগের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করেন। এ সময় রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম ও বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে চরফ্যাশনের মাছবাজার এলাকা থেকে আরও ৩২টি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ।
বিভাগীয় বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ শিকার ও পাচার নিষিদ্ধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/